আজকালের কন্ঠ ডেস্ক : অস্ট্রেলিয়ায় আয়োজিত এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সঙ্গে খুব বাজে ভাবে হারলো সালমা বাহিনী
বৃহষ্পতিবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় বাংলাদেশ নারী দলের ইনিংস। ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে সালমারা।
আগের ম্যাচের সঙ্গে এই ম্যাচেও হারার ফলে পয়েন্ট টেবিলে সবার নিচের অবস্থান বাংলাদেশের। আর আজকের হারের কারনে বাংলাদেশ নারী দলের এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তা নিশ্চিত হয়ে গেলো।
ম্যাচটিতে, বাংলাদেশের পক্ষে কেউ ঠিক করে উইকেটে দাঁড়াতেই পারলনা, সর্বোচ্চ রান ৩৬ করে আউট হন ফারজানা হক। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাত্র একটি উইকেট নিতে পেরেছিলো বাংলাদেশি নারী ক্রিকেটাররা।
আজকালের কন্ঠ /এমকে