Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৮, ২০২০ , ২:৩৭ অপরাহ্ণ

আজ মুক্তি পাচ্ছে ‘হৃদয় জুড়ে’

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : আজ মুক্তি পাচ্ছে বাংলাদেশের অভিনেতা নিরব এবং কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ‘হৃদয় জুড়ে’ সিনেমাটি। প্রায় ২০টি সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রফিক শিকদার। নিরব ও প্রিয়াঙ্কার পাশাপাশি এই ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ। ছবিটির প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন