Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২২, ২০২৩ , ৬:০৮ অপরাহ্ণ

সাকিব-তামিমদের নিয়ে যে প্রত্যাশা কোচের

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তিন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই তিনজনকে সম্মাননা দেয় বিসিবি।

এর আগে ড্রেসিংরুমে সাকিবকে নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাকিব বাংলাদেশে খেলেছে। প্রায় পুরোটা সময়ই সে খেলেছে বিশ্বের অন্যতম সেরা সব বোলারদের বিপক্ষে। এই পরিস্থিতিতে ৭ হাজার রান করা সহজ নয়। গত ৫/৬ বছর ধরে যেভাবে সে পারফর্ম করছে কিংবা আমি আসার আগে থেকেই, বাংলাদেশে না হয়ে অন্য দেশের হয়ে খেললে তার রান ১০/১২ হাজার থাকতো। বিশেষ করে যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের হয়ে খেলতো।’

তামিমকে সংবর্ধনা দেওয়ার আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ‘তামিম যখন ভালো খেলে, তখন দলও ভালো খেলে। ১৫ হাজার রানের জন্য তোমাকে অভিনন্দন।

বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু।

প্রিন্ট করুন