পটুয়াখালী প্রতিনিধি ঃ ক্রীড়া অনুশীলন ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মান করতে হবে আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এ কথা বলেন।
তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে আগামী বাংলাদেশের সুনাগরিক হতে হবে। ক্রীড়া অনুশীলন ও সাংস্কৃতিক চর্চা না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মান করা যাবে না। সোনার বাংলা নির্মান করতে হলে আগে সোনার মানুষ হতে হবে। সোনার মানুষ হতে গেলে শিক্ষিত,সৎ ও যোগ্য হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র,বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়কে অনুসরন করতে হবে। সারা বিশ্বের কাছে তিনি তার যোগ্যতা দিয়ে প্রমান করেছেন তিনি সফল একজন উদ্যোগতা। তার হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। তিনি আজ সকালে আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.সেলিম মিয়া,দক্ষিন বাদুরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো.নাজিম উদ্দীন সিকদার,জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম,সমাজ সেবক আবদুস সাত্তার শরীফ,সমাজ সেবক সালাম হাওলাদার প্রমুখ।
এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে পৌছলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে বরণ কওে নেন। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীরা পুষ্প বর্ষন করে তাঁকে অভিনন্দন জানান। প্রধান অতিথি এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন,ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।
পটুয়াখালী পৌর শহর সংলগ্ন আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালে একটি সেতুর দাবী করেন শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয়ের আসা যাওয়ার সড়কটি যাতে পাকা করন করা হয় তার দাবী জানান তারা। প্রধান অতিথি শিক্ষার্থীদের দাবী মনযোগ দিয়ে শোনেন এবং সড়ক পাকা করনের আশ্বাস দেন। বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব কাজী আলমগীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
Attachments area