Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে ০১ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ২০ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জুবায়ের হোসেন (২৩) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও নগদ- ৯৪০/- (নয়শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন