মোঃ কবির হোসেনঃ গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী আমবাগ ১০ নং ওয়ার্ড মিতালি ক্লাব সংলগ্ন আছুর উদ্দিন ম্যানশনে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখায় ভর্তি শুরু দিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমবাগ ইউনাইটেড মহিলা কলেজ।
আধুনিক ও যুগোপযোগী পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা, প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ক্লাস নেওয়া, গাইড শিক্ষকের মাধ্যমে নিয়মিত ক্লাস, পরীক্ষার সকল ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত, স্টুডেন্ট কাউন্সেলিং, আচরণগত সমস্যার সমাধান, অভিভাবকের সমাবেশের মাধ্যমে পরবর্তী কার্যক্রম নিরাপত্তার লক্ষ্যে সি.সি ক্যামেরা, বিশেষ ক্লাস, মডেল টেস্ট সহ ১০০% শিক্ষা বিকাশে অঙ্গীকারবদ্ধ।
প্রতিষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ১০ নং ওয়ার্ড কাউন্সিলর,আজীবন দাতা সদস্য আমবাগ নজর দিঘী উচ্চ বিদ্যালয় মোঃদেলোয়ার হোসেন দুলাল জানান এক বিংশ শতকে পদার্পণ করে বর্তমান বিশ্বে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পালাবদলের অংশ নিচ্ছে নারী, সেখানেএক অপরিহার্য অংশীদার, জীবন যুদ্ধের অন্যতম শরিক ও সাথী হিসেবে নারীরাই এগিয়ে। নারী শিক্ষার অগ্রগতি ও নারী শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোলাহল মুক্ত পরিবেশে গড়ে উঠেছে একটি আদর্শ প্রতিষ্ঠান আমবাগ ইউনাইটেড মহিলা কলেজ। তিনি বলেন আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা আনোয়ার পারভেজ আজীবন দাতা সদস্য কোনাবাড়ি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আমবাগ নজরদিঘী নাদের আলী উচ্চ বিদ্যালয় বলেন বৃহত্তর কোনাবাড়ি আমবাগ জনবহুল অঞ্চলে শিক্ষা বিস্তারে অনেক সরকারি-বেসরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয় সৃষ্টি হয়েছে কিন্তু নারী শিক্ষা বিস্তারে স্বতন্ত্রভাবে কোন কলেজ, মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। তাই সময়ের দাবি যুগের সাথে তাল মিলিয়ে নারীর নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহত্তর স্বার্থে আমবাগ ইউনাইটেড মহিলা কলেজ নামে গড়ে তুলছি একটি আদর্শ মহাবিদ্যালয়। এবং তিনি সকলের কাছে সার্বিক সহযোগিতা করেন।
আজকালের কন্ঠ /কবির /মিজান