Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২৩ , ১২:৩৩ অপরাহ্ণ

নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জের শ্রেষ্ঠত্ব অর্জন।

লেখকঃ আজকালের কণ্ঠ

নালিতাবাড়ী প্রতিনিধি পুলক রায়ঃ শেরপুর জেলার মোট ৫ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছে নালিতাবাড়ীর থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক।
১৯ মার্চ রবিবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এসআই মোঃ আব্দুস সালাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) এসআই মোঃ আশরাউল ইসলাম। শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মোঃ উমর ফারুক। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হোন সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ রুবেল মিয়া।

জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোছাঃ রায়হানা ইয়াসমীন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, পিবিআই, সিআইডির প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগন।

প্রিন্ট করুন