Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৩ , ১:৫৬ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের ফতুল্লা ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদন : গত ১৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া এলাকা ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে ৬০০ গ্রাম গাঁজা, ০৪ বোতল দেশী মদ ও ৬০ ক্যান দেশী বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আনোয়ার হোসেন (২৬), ২। মোঃ সোহেল মিয়া (২৫) ও ৩। মোঃ আবুল কালাম (২১) বলে যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ- ৮,৩৫০/- (আট হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পূর্ব কামারগাঁও ভাগ্যকুল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৭০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহাঙ্গীর কাজী (৪০) বলে যায়।

প্রিন্ট করুন