Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২৩ , ৬:১৬ অপরাহ্ণ

নায়িকা মাহির জামিন মঞ্জুর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত জামিনের আদেশ দেন।

এর আগে শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। এদিন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুস নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন।

প্রিন্ট করুন