Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২০ , ১২:০১ পূর্বাহ্ণ

রাস্তা প্রশস্ত করণের লক্ষ্যে মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি ৮ নং ওয়ার্ড কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গেট হতে ইব্রাহিম মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার কেন্দ্রীয় কারাগার গেট সংলগ্নে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ মোল্লা। গাজীপুর সিটির ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ৭ নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান। মোঃ আব্বাছ উদ্দিন খোকন কাউন্সিলর ১২ নং ওয়ার্ড।মোঃ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড। মোঃ আশরাফ হোসেন নির্বাহী প্রকৌশলী। মোঃ সেলিম হোসেন সহকারী নির্বাহী প্রকৌশলী ৭ নং জোন। তাসলিমা নাসরিন মহিলা কাউন্সিলর। উক্ত রাস্তার পাশের স্থাপনা জমির মালিকের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ ইউসুফ, মাজেদ মিয়া, আবুল কালাম, রবি মিয়া সহ আরো অনেকে। উক্ত রাস্তার পাশের জমির মালিকরা বলেন আমরা সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্তকরণ হোক সেটা আমরা চাই কিন্তু আমাদের সামান্যতম বসবাসের যে বাসস্থান, দোকানপাট, এবং মাথাগোঁজার সামান্য ঠাঁইটুকু হারিয়ে পথে বসতে চাই না।গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমাদেরকে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে তারা রাস্তা করুক সেটা আমরা সবাই মেনে নেব। তারা আরো বলেন আমাদের ক্ষতিপূরণ না দিয়ে কোনোভাবেই আমাদের স্থাপনা ভাঙতে পারবেনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ মোল্লা ও স্থানীয় কাউন্সিলর সেলিম রহমান সকলকে আশ্বস্ত করে বলেন সিটি কর্পোরেশনের নিয়ম এবং আইন অনুযায়ী যথাসম্ভব ক্ষতিপূরণ দিয়েই আপনাদের স্বার্থে
এ রাস্তার উন্নয়ন করা হবে এবং এর সুফল আপনারাই ভোগ করবেন বলেও জানান।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন