Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৩ , ৫:৫৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল: সোনালী ব্যাংকের

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিবেদন: দোয়া মাহফিল, কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের
মাধ্যমে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনালী ব্যাংকের
দোয়া মাহফিল, রাত ১২.০১ মিনিটে কেক কেটে ও ব্যাংক ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি
ও সকালে ধানমন্ডি ৩২ নম্বরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩
উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার দিবাগত রাতে ১৭ মার্চের প্রথম প্রহরে দোয়া মাহফিলের মাধ্যমে জাতির পিতার
জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রধান অতিথি হিসেবে জাতির পিতার জন্মদিনের
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল
হাসান সিদ্দিকী। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যাংকের সিইও এন্ড
ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল
ম্যানেজারবৃন্দসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এরপর শুক্রবার সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী
এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার
প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ব্যাংকের পক্ষ হতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা
নিবেদন করা হয়। এসময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,
জেনারেল ম্যানেজারবৃন্দ, অন্যান্য নির্বাহী ও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও
কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুন্সীগঞ্জের একটি এতিমখানায় ব্যাংকের পক্ষ থেকে এতিমদের মধ্যে খাবার বিতরণ
এবং ব্যাংক চত্বরে শিশুদের নিয়ে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ের উপর

প্রিন্ট করুন