দীপন কুমার বেলকুচি প্রতিনিধিঃ আজ ১৭ ই মার্চ রোজ শুক্রবার বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো: আনিসুর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৪:০০ ঘটিকায় অধ্যক্ষ মো: আনিসুর রহমানের সভাপতিত্বে, বেলকুচি সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান,
আরও উপস্থিত থাকবেন, কলেজের সকল শিক্ষক বৃন্দ ও সকল ছাত্র ছাত্রীরা।