স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য মাত্র ১১৮ রান। তবুও রান তাড়ায় পাওয়ার প্লেতে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। এরপর কিছুটা রয়েসয়ে ব্যাট করছিলেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। কিন্তু আক্রমণে উঠতে গিয়ে প্যাভিলিয়নে ফিরতে হলো হৃদয়কে। তবু ৩ উইকেট হারিয়েও জয়ের পথে ভালোমতোই রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৬৫ রান। ফলে শেষ ৪৮ বলে জয়ের জন্য বাংলাদেশের করতে হবে ৫৩ রান, হাতে এখনও আছে ৭ উইকেট।