মোহন সরকার,গাইবান্ধা জেলা : গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা “গিরিধারী গৌড়ীয় মঠ ও শ্রীচৈতন্য গৌড়ীয় সংঘ” প্রতি বছরের ন্যায় এবারেও গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌড় পূর্ণিমা উপলক্ষে (৭ ও ৮ মার্চ-২০২৩) দুইদিনব্যাপী সনাতন ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যেদিয়ে দোল উৎসব পালন করেছে।
শ্রীশ্রী রাধা গিরিধারী গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ আচার্য্যপাদ ত্ৰিদন্ডী ভিক্ষু শ্রীমদ্ভক্তি বিজয় স্বামী গোস্বামী মহারাজ এর আনুগত্যে পরিচালিত শ্রী চৈতন্য গৌড়ীয় সংঘের পরিচালনা পরিষদের ভক্ত বৃন্দের উদ্যোগে
শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব তিথি ও শ্রীশ্রী রাধা গিরিধারীর দোলযাত্রা মহোৎসব ৭ মার্চ মঙ্গলবার ভোর ৪:৩০ মিনিটে মঙ্গল আরতির মধ্যদিয়ে তুলসী পরিক্রমা,ভজন কীর্তন, শ্রীমদ্ভগবত গীতাপাঠ,মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠান,ভজন কীর্তন শেষে গোধূলী লগ্নে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক অনুষ্ঠান,সন্ধ্যা আরতী-কীর্তন ও তুলসী আরতীর পর রাত্রী ৮.০০ ঘটিকায় ললিত কৃষ্ণ দাস অধিকারির সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রীমদ্ভাগবত আলোচনা সভার মধ্যমণি শ্রীশ্রী রাধা গিরিধারী গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ আচার্য্যপাদ ত্ৰিদন্ডী ভিক্ষু শ্রীমদ্ভক্তি বিজয় স্বামী গোস্বামী মহারাজ গৌড় পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
প্রশাসনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন,ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাসুদ রানা,ওসি(তদন্ত) দিবাকর অধিকারী।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার-হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে উৎসব অঙ্গন কৃষ্ণ নামে মুখরিত হয়ে ওঠে।৮ মার্চ সকাল ১০.০০ ঘটিকায় গুরুপুজা শেষে মহাপ্রসাদ গ্রহণ ও পারন, অতঃপরঃ মধ্যাহ্নে ভোগরাগ ও প্রসাদ গ্রহণ শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।