Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৯, ২০২০ , ১০:২৯ অপরাহ্ণ

পটুয়াখালীতে এক দিনব্যাপী নাট্য উৎসব

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দেশব্যাপী নাট্য উৎসবের অংশ হিসেবে পটুয়াখালীতে
একদিনব্যাপী উৎসবের আয়োজন করে নাট্য সংগঠন সুন্দরম ও দখিনা নাট্য মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে উৎসবে উদ্বোধন করেন ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসু দেব ঘোষ। এ সময় উৎসবের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সুন্দরম সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম,দখিনা নাট্য মঞ্চের সাধারন সম্পাদক কাজল বরন দাস,জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। বক্তারা বলেন ঢাকার বাইরে মঞ্চ নাটক চর্চা এখন খুবই দূরহ। একদিকে যেমন পৃষ্ঠপোষকতা নেই তেমনি মঞ্চ নাটকে নেই আগের মতো দর্শক। মঞ্চ নাটককে বাঁচিয়ে রাখতে হলে ঢাকার বাইরের মঞ্চে নিমমিত নাট্য চর্চার ক্ষেত্র তৈরী করেত সরকারের উদ্যোগ গ্রহন করতে হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা মুজিব বর্ষে সারাবছরব্যাপী এমন কর্মসূচী সচল রাখার দাবী জানান।পরে সুন্দরমের সুজয় চক্রবর্ত্রী রচিত ও নির্দেশিত অন্তুষ্টি এবং দখিনা নাট্য মঞ্চের অনিমেষ সাহা লিটু রচিত ও নির্দেশিত অর্ণূনাভ নামে দুটি নাটক মঞ্চস্থ করা হয়।

আজকালের কন্ঠ / বাদল হোসেন /মিজান

প্রিন্ট করুন