রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লটারীর মাধ্যমে কৃষক নির্ধারিত করে সরাসরি ধান ক্রয় করার জন্য এক লটারীর আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আযোজনে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় রাণীশংকৈল উপজেলা মিলনায়তনে কৃষকের নামের ক্রমিক নাম্বার অনুযায়ী লটারী অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মৌসুমী আফিরিদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরীয়ার আজম মুন্না, উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হক খন্দকার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হারুন অর রশীদ ,প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন আটটি ইউনিয়ন ও পৌরসভার কৃষক ও স্থানীয় সাংবাদিকরা। জানা যায়, লটারীর মাধ্যমে ২০১৯-২০ মৌসুমের জন্য অতিরিক্ত দ্বিতীয় পর্যায়ে ২১৫ মেঃ টন আমন ধান সংগ্রহের জন্য ২১৫ জন কৃষকের কাছ থেকে এক মেঃ টন ধান সংগ্রহ করা হবে।
তবে এ সময় ইউনিয়ন এবং পৌরসভার কোন চেয়ারম্যানকে দেখা যায়নি।
আজকালের কন্ঠ /শিল্পি /মিজান