মোঃকবির হোসেনঃ কোনাবাড়ি ফ্রেন্ডস ক্লাব আগামী ৮ই ফাল্গুন ১৪২৬ বাংলা, ২১ শে ফেব্রুয়ারি ২০২০ইং রোজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শোক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্পবক অর্পণ, অন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা, রাজনৈতিক-সামাজিক বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় সন্মানী সনদ ক্রেস্ট প্রদান,অন্ত স্কুল প্রতিযোগিতায় বিচক্ষণ বিচারকমণ্ডলী মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বাছাইকৃত দশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম,২য়,ও ৩য় পুরস্কারে পুরস্কৃিত করা হবে।
মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি ফ্রেন্ডস ক্লাব, সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি। আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন হেলু প্রধান উপদেস্টা কোনাবাড়ি ফ্রেন্ডস ক্লাব সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আইয়ুব আলী খান চেয়ারম্যান আটপাড়া ইউ. পি মুন্সিগন্জ।মোঃ ইসমাইল হোসেন ব্যবস্থাপনা পরিচালক, ইমন প্যাকেজিং লিঃ। মোঃ আনোয়ারা হোসেন পরিচালক আনোয়ার এন্টারপ্রাইজ। উপস্থিত থাকবেন সকল রাজনৈতিক ব্যাক্তিবর্গ ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী অংগসংগঠনের নেত্রী বৃন্দ স্কুল কলেজের শিক্ষিকমণ্ডলী, অভিভাবক/ অভিভাবিকা ছাত্র/ ছাত্রী বৃন্দ। জমকালো আয়োজনে সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করবেন দেশবরেণ্য সংগীত শিল্পী রিংকু,লায়লা,আরমান ও আলিফ।
আজকালের কন্ঠ /কবির / মিজান