Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬৮৫ (ছয়শত পচাঁশি) পুরিয়া হেরোইন ও ০৬ (ছয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ মর্জিনা বেগম (৪৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫৬,৬০০/- (ছাপ্পান্ন হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফ হোসেন (৪২) বলে জানা যায়।

প্রিন্ট করুন