Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৩ , ২:১৭ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর অভিযানে যাত্রাবাড়ী ও পল্টন এলাকা থেকে ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মিঠু ফকির (২৬) ও ২। মোঃ শরীফ (৪০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার পল্টন থানাধীন মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মিরাজ (১৮) ও ২। মোঃ জহিরুল ইসলাম হাওলাদার (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও ০১টি ছুরিন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন