Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০ , ৮:৪৫ অপরাহ্ণ

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগপন্থীদের জয়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। একটি মাত্র সদস্য পদ ছাড়া বাকি ১০ পদে জয় পেয়েছে এই প্যানেল।

আজ শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে অসিত রঞ্জন দাস ৩৯৬ ও সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে আবদুল খালেক মনা ৪৩৫ ভোট ও মো. আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে মো. গোলাম ফারুক ডাবি¬উ ৪০৯ ভোট, ইসতিয়াক কবির রকি ৪৭৭, রফিকুল ইসলাম ঝন্টু ৫১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন