Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১১:২৮ পূর্বাহ্ণ

দক্ষিন কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিস থেকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দলালচক্রের ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০১ জনকে জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা অফিস এলাকায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে।

এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত দক্ষিন কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারনা করার অপরাধে দালাল চক্রের ১৫ জনকে আটক করে। যার মধ্যে ওবাইদুইল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মোঃ রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গবীন্দ (৩৫), মোঃ হবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং মোঃ নাসির(৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ০৪ জনকে ৩০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও জাকারিয়া নামের এক জনের নিকট হতে ২০০/- টাকা জরিমানা আদায় করেন।

কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদেশক্রমে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন