Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ১২:৫৯ অপরাহ্ণ

নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি: অনুসন্ধান চেয়ে সুমনের রিট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে।

আবদুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার বাড়ি কেনার বিষয়ে প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে রিটে।

 

প্রিন্ট করুন