Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ

শেরপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

শেরপুর জেলা প্রতিনিধি, রনজিৎ বিশ্বাস: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আয়োজনে, বাংলাদেশ আওয়ামীলীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের ন্যায় ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় শেরপুর শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে আগত অনেক নেতৃবৃন্দ।

মশাল মিছিলটি শেরপুরের কুসুমেশ্বরী শিব মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি গেইট সামনে এসে সমাপ্তি ঘটে। মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ কানু চন্দ্র চন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক মলয় চাকী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি শান্ত রায়, সাধারন সম্পাদক ইন্দ্রনাথ,সাংগঠনিক সম্পাদক রাজন দাস, শেরপুর শহর শাখার সভাপতি পিপুল সরকার, শহর শাখার সাধারন সম্পাদক সোহাগ দে, এবং আরো বক্তব্য রাখেন শ্রীবর্দী, ঝিনাইগাতী,নকলা,নালিতাবাড়ী উপজেলা থেকে আগত বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও সধারন সম্পাদকগণ।

এ সময় বক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, ঐক্য পরিষদ ৭ দফা বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন বাস্তবায়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ণ বাস্তবায়ন সহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

প্রিন্ট করুন