নিজস্ব প্রতিনিধি : র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে । আনুমানিক ১০,২০,০০০/- (দশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লীল মিয়া (৪০) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।