মো. মোশারফ হোসেন ,দশমিনা পটুয়াখালী প্রতিনিধি : দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে। দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে। পটুয়াখালীর দশমিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় নলখোলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা পরিষদের সামনে এসে মিছিল শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সভাপতি মো. মজিবুর রহমান আজবাহার প্যাদা সেক্রেটারি মাওলানা মো. ইব্রাহিম খলিলুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সহ-সভাপতি মাওলানা মো. আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা রুহুল আমীন রুহানি, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. হারুনুর রশিদ, সেক্রেটারি মো. জাকির খান, যুব আন্দোলনের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম বাহাউদ্দীন নোমান, সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক প্রমূখ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যে যে পরিমাণে দাম বেড়েই চলছে মধ্যবিত্ত ও নিম্ন শ্রেনীর মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে, রমজানের আগেই দাম কমানোর দাবি জানাচ্ছি, শিক্ষা সিলেবাসের মাধ্যমে ইসলামী ইতিহাস ও ধর্মীয় শিক্ষা বাতিলের চক্রান্ত চলছে আমাদের দাবী শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।