Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ , ১১:৫৩ পূর্বাহ্ণ

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল ও বিক্ষোভ

লেখকঃ আজকালের কণ্ঠ

মোহন সরকার,গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত।

২০১৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে,গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গন হতে মশাল মিছিল বের হয়।গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দের অংশগ্রহণে উক্ত মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব বিলাশ মহন্ত শুভ,জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অভিজিৎ দাস অভি,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্মঃসাধারণ সম্পাদক সুজন প্রসাদ,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত বক্সী সূর্য।

প্রিন্ট করুন