Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২০ , ১১:০২ পূর্বাহ্ণ

বিএমএসএফ’র ১৪ দফা দাবি এখন সাংবাদিকদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে: (বিএমএসএফ)

লেখকঃ আজকালের কণ্ঠ

কক্সবাজার বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলার সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর সাথে জরুরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি সারা দেশের সাংবাদিকদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে।

প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন না একদিন সরকারকে বিএমএসএফ এর ১৪ দফা দাবি মেনে নিতে বাধ্য হবেন। যে দিন বিএমএসএফ এর ১৪ দফা দাবি বাস্তবায়ন হবে সেদিন থেকে এদেশে কোন সাংবাদিক নির্যাতন নিপীড়নের শিকার হবেনা।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন