Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৩ , ১২:৫০ অপরাহ্ণ

শনিবার কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখকঃ আজকালের কণ্ঠ

সিনিয়র রিপোর্টার সিএস পলাশ: আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে।

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রিন্ট করুন