Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ১১:২৫ পূর্বাহ্ণ

পটুয়াখালী ১ন ওয়ার্ড পৌর আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সুমন হোসাইন পটুয়াখালী : বুধবার বিকেল ৪টায় ৯৭নং ডোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।

১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কালাম তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির।

সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশীদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. তারিকুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম খোকন মৃধা, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা। সম্মেলন পরিচালনায় ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নিজামুল হক।

সম্মেলনে উপস্থাপনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় বনিক। সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন