Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩ , ৪:৪৬ অপরাহ্ণ

সিলেট জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা

লেখকঃ আজকালের কণ্ঠ

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত পুরোপুরি বিদায় না নিলেও গরম বাড়ছে ক্রমে। এর মধ্যে আবার ঝড়-বৃষ্টি আসছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ২৪ ঘণ্টায় বেশির ভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে। এক দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে দু-একটি স্থানে তাপমাত্রা কমেছেও। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ আবহাওয়াবিদ বলেছেন, ‘আজ-কালের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দেশের অন্য অঞ্চলেও তা ছড়াতে পারে।

প্রিন্ট করুন