গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী, জরুন,পারিজাত এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রথম প্রহর থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান একুশের অনুষ্ঠান পালন করা হয়েছে।
কোনাবাড়ী মেট্রো স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ বেদীতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেট্রো স্কুল এন্ড কলেজ এর সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হযরত উমর ফারুক রাঃ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,৮নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর মো. সেলিম রহমান।
এছাড়াও জারুন এলাকায় কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজ মাঠে কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ী থানা আওয়ামী লীগ এর আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গাজীপুর কোনাবাড়ী এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জাহাঙ্গীর আলম।