ভাষা গবেষণায় পুরস্কার পাচ্ছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান | Daily AjKaler Kontho

ভাষা গবেষণায় পুরস্কার পাচ্ছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ন
ভাষা গবেষণায় পুরস্কার পাচ্ছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান

আজকালের কন্ঠ ডেস্ক : বিলুপ্তপ্রায় জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হচ্ছেন টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। বেদে জনগোষ্ঠীর ভাষা নিয়ে তাঁর প্রকাশিত গবেষণামূলক গ্রন্থের নাম ‘ঠার’। বইটি প্রকাশের পর দেশে এবং বিদেশে পাঠক মহলে তিনি ব্যাপক প্রশংসা পান।

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও এক সংগঠনকে পুরস্কৃত করা হবে। আগামীকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ব্যক্তি ও এক সংগঠনের প্রতিনিধিকে পুরস্কৃত করবেন।’

পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। যারা আমাকে বইটি প্রকাশে নানাভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জানা যায়, এ বছর বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও গবেষণায় অবদান রাখায় পুরস্কৃত হচ্ছেন টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান, ড. রনজিত সিংহ, ভারতের নাগরিক ড. মাহেন্দ্র কুমার মিশ্র এবং কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন।