Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:২০ অপরাহ্ণ

কেরানীগঞ্জ এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দস্যুতার প্রস্তুতিকালে ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মাসুম @ চুল্লু মাসুম (২৮) ও ২। মোঃ জাহাঙ্গীর (৩৮) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ০২ টি ছোরা, ০১ টি লোহার পাইপ, ০১ টি হাতুড়ি, ০২ টি রশি, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

প্রিন্ট করুন