Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১১:৫৭ পূর্বাহ্ণ

পাকিস্তানে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৫

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। বরযাত্রীবাহী বাসটি ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল। যাত্রাপথে চকওয়ালের কালার কাহার এলাকার কাছে ব্রেকফেল হলে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। খবর জিও নিউজের

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেকফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা তিনটি গাড়িকে ধাক্কা দেয়।

চকওয়ালের জেলাপ্রশাসক কুরাত-উল-আইন জানিয়েছেন, দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

 

প্রিন্ট করুন