Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২০ , ৯:২২ পূর্বাহ্ণ

বরিশাল কেন্দ্রীয় কারাগারের নতুন জেলার নূর মোহাম্মদ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেলার হিসেবে যোগদান করেছেন বাউফলের সন্তান নূর মোহাম্মদ মৃধা। গত বৃহস্পতিবার তিনি এই পদে যোগদান করেন।

এর আগে ২০০৮ সালে তিনি ডেপুটি জেলার হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার এবং সর্বশেষ রাজবাড়ী জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন। বরিশালে দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
নুর মোহাম্মদ মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার ১৪ নম্বর নওমালা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বটকাজল গ্রামের মতিয়ার রহমান মৃধার ছেলে।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন