বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীই ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন হলিউডে। এর মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, এমনকি আলিয়া ভাটও। তবে হলিউডের কোনো ছবিতে কাজ করতে আগ্রহী নন কারিনা।
এই বিষয়ে অভিনেত্রী বলেন, কখনই হলিউডে কাজ করতে চাইনি আমি। আমার এখানে সংসার, তাছাড়া আমার দুই সন্তান এখনও অনেক ছোট। তাই তাদের ছেড়ে আমি সেখানে যেতেই পারব না। কারণ, আমার কাছে স্বামী-সংসার সন্তানের চেয়ে হলিউড বড় না।
অভিনেত্রী আরও বলেন, সাইফ আমাকে অনেকবার বলেছে হলিউডে ছবি করার জন্য। আবার অভিনয়ে ফেরার জন্য। কিন্তু বলিউড ছেড়ে হলিউডে কখনই আমার কাজ করার ইচ্ছে বা আগ্রহ তৈরি হয় না।
তবে হলিউডের ছবিতে অভিনয় না করলেও হিন্দিতে তৈরি হতে চলেছে মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’। আর সেই অডিও সিরিজে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে শোনা যাবে কারিনার কণ্ঠ। শুধু তিনি নন, এতে ‘পিটার কুইল’র চরিত্রে কণ্ঠ দিবেন সাইফ আলি খানও।
মার্ভেলের প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমাদের এখান থেকে অভিনয় শিল্পীরা হলিউডে যাচ্ছেন। যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে এসে কাজ করেন, তাহলে আমরা সম্মানিত হবো।