নিজস্ব প্রতিবেদকঃ কাফরুলে পূর্ব শত্রুতার জের ধরিয়া আব্দুর রাজ্জাক শেখ (৫৯) এর স্ত্রীর পৈত্রিক সম্পত্তি হইতে উৎখাত করিয়া ভোগদখল করার জন্য একদল সন্ত্রাসী মিলে বিভিন্ন ধরণের পায়তারা করিয়া আসছে।
আব্দুর রাজ্জাক শেখ বলেন, সাদ্দাম হোসেন (২৪), পিতা-শাহাদাত হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং-বাসা নং-৫৮০/৮, জমজম টাওয়ার, বৌবাজার রোড, উত্তর কাফরুল, থানা-কাফরুল, ঢাকা, ২। ইথার আক্তার (৩২), পিতা-শাহাদাত হোসেন, মাতা- সুফিয়া বেগম, স্বামী-মনিরুজ্জামান, সাং-বাসা নং-৫৮০/৮, জমজম টাওয়ার, বৌবাজার রোড, উত্তর কাফরুল, থানা- কাফরুল, ঢাকা, ৩। সানজিদা শিকদার (৩৫), পিতা-শামীম শিকদার, মাতা- ফিরোজা আক্তার, সাং-বাসা নং- ১২১/৪/এ, ইব্রাহিমপুর, থানা-কাফরুল, ঢাকা, ৪। সাফকাত সাদিক(৩০), পিতা-শামীম শিকদার, মাতা- ফিরোজা টিআক্তার, নং-১২১/৩/সি, ইব্রাহিমপুর প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা-কাফরুল, ঢাকা, ৫। কামাল 1) হোসেন (২৫), পিতা-অজ্ঞাত, সাং-বাসা নং-১২১/৪/এ, ইব্রাহিমপুর, থানা-কাফরুল, ঢাকা, ৬। ফিরোজা আক্তার (৬০), স্বামী-শামীম শিকদার, সাং-বাসা নং-১২১/৩/সি, ইব্রাহিমপুর প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা-কাফরুল, – 20 ঢাকা, ৭। মনিরুজ্জামান (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-বাসা নং-৫৮০/৮, জমজম টাওয়ার, বৌবাজার রোড, উত্তর কাফরুল, থানা-কাফরুল, ঢাকা,সহ অজ্ঞাতনামা ২/৩ জন।
আব্দুর রাজ্জাক শেখ আরো বলেন, উপরোক্ত ব্যাক্তগনদের সাথে আমাদের পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতিছে। পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার স্ত্রীর পৈত্রিক সম্পত্তি হইতে উৎখাত করিয়া ভোগদখল করার জন্য বিভিন্ন ধরণের পায়তারা করিয়া আসিতেছে। এমতাবস্থায় আমার ছেলে আল নাবিয়ান পিয়াল (২৬) তাহার কর্মস্থল হইতে বাসায় ফেরার পথে । গত ১৫/০২/২০২৩ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময়। কাফরুল থানাধীন ইব্রাহিমপুর 26 পুরাতন সোনালী ব্যাংকের পাশে রাস্তার উপর পৌছামাত্র মনিরুজ্জামান এর হুকুমে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী সাদ্দাম হোসেন (২৪) গং দ্বয় মিলে বে-আইনী ভাবে হাতে লাঠি সোঠা ও লোহার রডসহ ধারালো চাকু নিয়া আমার ছেলের পথরোধ করেন। আমার ছেলেকে লাঠি সোটা ও লোহার রড দ্বারা এলোপাতাড়ি মারধর করেন। আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে ইথার আক্তার (৩২) আমার ছেলের বাম কানে সজোরে লাটি দ্বারা আঘাত করিলে আমার ছেলে কানে গুরুতর আঘাত প্রাপ্ত হইয়া রাস্তার উপর পড়িয়া যায়।
উক্ত সময় সন্ত্রাসী সাদ্দাম হোসেন (২৪) আমার ছেলে কে হত্যার উদ্দেশে তার মাথায় ধারালো চাকু দ্বারা আঘাত করেন। আমার ছেলের বাম চোখের উপরের কপালে লাগিয়া কাটা গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। আমার ছেলে রক্তাক্ত শরীরে ছটফট করিতে থাকিলে সানজিদা শিকদার (৩৫) ,সাফকাত সাদিক(৩০), কামাল হোসেন (২৫), ফিরোজা আক্তার (৬০), মনিরুজ্জামান (৩৫), সহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে আমার ছেলেকে পুনরায় এলোপাতাড়ি কিলঘুষি ও হত্যার উদ্দেশ্যে বুকের উপর উঠিয়া পারাইতে থাকে।
তিনি বলেন, উক্ত সময় আমার ছেলের চিৎকার করিতে থাকিলে আশেপাশের লোকজন আগাইয়া আসে । এসময় ইথার আক্তার (৩২), সানজিদা শিকদার (৩৫) ,সাফকাত সাদিক(৩০), কামাল হোসেন (২৫), ফিরোজা আক্তার (৬০), মনিরুজ্জামান (৩৫), সহ অজ্ঞাতনামা ২/৩ জনে আমার ছেলেকে ভবিষ্যতে জীবনের তরে শেষ করিয়া ফেলার হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। এরপর আমরা সংবাদ পাইয়া আমি ও আমার স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হইয়া, আমার ছেলেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। তারপরে দ্রুত চিকিৎসার জন্য শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া চিকিৎসা করাই। ডাক্তার আমার ছেলের কপালে ০৭টি সেলাই দেন।
বর্তমানে আমার ছেলে তাহার মাথায় ও কানে প্রচন্ড ব্যাথা অনুভব করিতেছে। চিকিৎসা শেষে আমার ছেলের নিকট হইতে উপরোক্ত ঘটনার বিস্তারিত অবগত হই।
আব্দুর রাজ্জাক শেখ আরো বলেন, ছেলের নিকট হইতে উপরোক্ত ঘটনার বিস্তারিত অবগত হওয়ার পরে ঘটনার বিষয়ে নিকট আত্মীয় স্বজনদের সহিত আলোচনা করে, কাফরুল থানায় ১৬/০২/২৩ সময় ০৮:১০ ঘটিকায় সময় ০১ টি মামলা দায়ের করি, মামলা নং ১৭ ।
আপনার মতামত লিখুন :