Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ২:৩১ অপরাহ্ণ

বিমানবন্দর থেকে ৪২ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

রিপোর্টার মো : নাসিম : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,৬০,০০০/- (বারো লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ৪২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আল মামুন (৩৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন