র‌্যাব- ১০ এর অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব- ১০ এর অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
র‌্যাব- ১০ এর অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার

নিজস্ব ডেস্ক : গত ১১ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন ইছাপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমন শেখ (২৫), পিতা- মোঃ ফারুক শেখ, সাং- আটপাড়া, থানা- শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।