Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২১, ২০২০ , ১১:৪৭ অপরাহ্ণ

কোনাবাড়ী ইস্পাহানী ফ্যাক্টরিতে ওয়েল্ডিং কর্মীর লাশ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

কোনাবাড়ী প্রতিনিধি : গতকাল মঙ্গলবার (২১শে জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী টাটা ফ্যাক্টরি পাশে ইস্পাহানী ফুডস লিমিটেডে ফ্যাক্টরিতে ওয়েন্ডিং কর্মীর লাশ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে বিকেল বেলা শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মাইনুদ্দিন(১৮) মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কাশিমনগর গ্রামের ইউসুফ শেখের ছেলে।
নিহতের ভাই ইয়াকুব আলী জানান,গত দুই বছর আগে কোনাবাড়ি ইস্পাহানী ফুডস লিমিটেড কারখানায় ওয়েলডিং সেকশনে কাজ করতো ।
গত দুইদিন আগে তার সাথে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়। সে ওই কারখানার একটি কোয়াটারে থাকতো। দুপুর কারখানা কর্তৃপক্ষ নিহতের সংবাদ দেয় ওই কারখানার প্রকৌশলী শুকুর আলীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলেও জানান ওসি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন