দুমকিতে ঘুষ-দূর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

দুমকিতে ঘুষ-দূর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২০, ৮:৪৮ অপরাহ্ন
দুমকিতে ঘুষ-দূর্নীতির অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে উপজেলা ভুমি অফিস’র একজন অফিস সহায়ক’র বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জনৈক গোলাম হোসেন শরীফ। বিভিন্ন প্রত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে অফিস সহায়ক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন। গত ১২ জানুয়ারী প্রেসক্লাব দুমকি’র সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামের গোলাম হোসেন শরীফ অভিযোগ করেন গত বছরের ১৫ অক্টোবর জমি মিউটেশনের জন্য খরচ বাবদ ৩০ হাজার টাকার দাবীতে নগদ ২০ হাজার টাকা তার কাছ থেকে গ্রহন করেছেন। কিন্তু মিউটেশন তো হয়নি বরং টাকাও ফেরৎ দিচ্ছেন না। তিনি বিচার দাবী করে ভুমি মন্ত্রণালয়ে ও জেলা প্রশাসকের কাছে মনিরুজ্জামানে’র বিরুদ্ধে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার’র তদন্ত কার্যক্রম চলছে। এদিকে অফিস সহায়ক মো. মনিরুজ্জামান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য ও শত্রুদের ষড়যন্ত্র বলে দাবী করে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মিউটেশন, নামজারী ও খাসজমি বন্দোবস্তসহ ভুমি সংক্রান্ত কার্যক্রমে অভিযোগকারীসহ কারও কাছ থেকে টাকা নেয়নি। অভিযোগকারীর সাথে এ ব্যাপারে কোন কথাও হয়নি। ঘটনাটি সম্পূর্নই কুচক্রী মহলের ষড়যন্ত্র।

আজকালের কন্ঠ /আমির /মিজান