Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ৩:২৩ অপরাহ্ণ

১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সায়দাবাদ থেকে গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার পটুয়াখালীঃ যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে।

সোমবার (৬ই ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাসুম বিল্লাহ (৪৫), বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিবাগা (সানেস্বর) গ্রামের বাসিন্দা মোঃ আঃ রশিদের ছেলে।

বাউফল থানা পুলিশ জানান, কোটালিপাড়া থানার মামলা নং ২- ১২/৮/২০০২, জিআর- ৯২/২০০২, নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ২৪/২০০৩ এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিল মাসুম বিল্লাহ। যাহা ২৯/৬/২০০৬ সনে অতিরিক্ত দায়রাজজ বিচারক, গোপালগঞ্জ থেকে রায় দেন। তারপর থেকেই দীর্ঘ ১৭ বছর পলাতক রয়েছিল তিনি।

এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানা পুলিশ ও RAB-3 এর অভিযানে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন