Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১১:০৫ পূর্বাহ্ণ

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বাবু দেওয়ান (২০), ২। মোঃ পারভেজ (২২), ৩। মোঃ ইমন (২২) ও ৪। মোঃ আকাশ (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু ও ০৩টি ছুরি উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন