নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর আলহাজ্ব মো: সামসুদ্দিন ভুইয়া (সেন্টু) ৬৫নং ওয়ার্ডের ফার্মের মোড়,মধুবাগ,শান্তিবাগ, বাদসাহ মিয়ার রোড, রহমতপুর ও রায়ের বাগ এলাকায় গণসংযোগ করেন ।
এ সময় তিনি তার নির্বাচনী ব্যাডমিন্টন র্যাকেট প্রতীকের লিফলেট ও ব্যারিস্টার ফজলে নুর তাপস এর নৌকা মার্কার লিফলেট নির্বাচনী ইশতেহার বিতরণ করেন। ডেমরা থানা আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে ছিলেন।
কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মো: সামসুদ্দিন ভুইয়া (সেন্টু) বলেন, আমার নির্বাচনী গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রমে দলীয় সব নেতাকর্মী কাজ করছেন। পাশাপাশি দলমত নির্বিশেষে সব দলের ও মতের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার সঙ্গে রয়েছেন।
আজকালের কন্ঠ /মিজান