Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৩:৩৯ অপরাহ্ণ

দোকানে নিজ হাতে চা বানিয়ে খাওয়ালেন মমতা, অবাক গ্রামবাসী

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : বীরভূম জেলা সফরে গিয়ে সবাইকে অবাক করে দেওয়ার মতো কাজ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (১ জানুয়ারি) বীরভূমে সভা শেষ করে কলকাতা ফেরার পথে হঠাৎ করেই সোনাঝুরি গ্রামের এটি চায়ের টঙে ঢোকেন তিনি। সেখানে নিজ হাতেই চা বানিয়ে নিজে খান, অন্যদেরও খাওয়ান। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরাহাদ হাকিম।

জানা যায়, মূলত চা খাওয়ার ‍উদ্দেশ্যেই ওই টঙে গিয়েছিলেন মমতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার সঙ্গে থাকা অনেক মানুষ দেখে ঘাবড়ে যান নারী চা বিক্রেতা। সেটি বুঝতে পেরে তরুণীর কাছ থেকে চা, চিনি আর দুধ চেয়ে নিয়ে চা বানিয়ে খান মুখ্যমন্ত্রী। পরে চা পরিবেশনে মমতা ব্যানার্জীকে সাহায্য করেন দোকান মালিক।

সোনাঝুরির ওই টঙে চা বানাতে বানাতেই দোকান মালিক, তার পরিবার ও আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের খোঁজ নেন মমতা। মুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে তাজ্জব বনে যান তারা। একপর্যায়ে নারী দোকানিকে জিজ্ঞেস করেন, তোমরা রেশন পাও? তোমাদের ঘর কোথায়? শিশুরা পড়াশোনা করে তো? একে একে মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেন দোকানি।

প্রিন্ট করুন