নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন বাড়ইপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। শেখ বাদল (৩৩) ও ২। মোঃ বাবুল শেখ (৩৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৩,৮০০/- (তিন হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।