মুগদা ও কামরাঙ্গীরচর এলাকা হতে ৯১০৬ পিস ইয়াবা ও ০৪ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

মুগদা ও কামরাঙ্গীরচর এলাকা হতে ৯১০৬ পিস ইয়াবা ও ০৪ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ২:৫৫ অপরাহ্ন
মুগদা ও কামরাঙ্গীরচর এলাকা হতে ৯১০৬ পিস ইয়াবা ও ০৪ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি : অদ্য ৩১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মুগদা থানাধীন মানিকনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭,৩১,৮০০/- (সাতাশ লক্ষ একত্রিশ হাজার আটশত) টাকা মূল্যের ৯,১০৬ (নয় হাজার একশত ছয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ তাজেল (৪৬) ও ২। মোঃ মুরাদ (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৯৯,০০০/- (নিরানব্বই হাজার) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল ৩০ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ট্রলার ঘাট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সবুজ (২১) বলে জানা যায়।