Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৩ , ১:৪৭ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর অভিযানে যাত্রাবাড়ী হতে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ৩০ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোবাহান হক (৪২) ও ২। মোঃ আব্দুল মতিন @ আব্দুল লতিফ (২৭) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন