Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ

যাত্রবাড়ী এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সজীব শেখ (২২), ২। মোঃ লোকমান শিকদার (৩৭), ৩। মোঃ সাগর (১৮) ও ৪। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার ও মাদক বিক্রয়ের নগদ-২৮,৫৫০/- (আটাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

প্রিন্ট করুন