সিনিয়র রিপোর্টার সিএস পলাশঃ সোমবার গণভবন থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজউকের ১১টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় না এসে অন্য কোনো উপায়ে কেউ যদি সরকার গঠন করে, তাতে দেশে কখনো উন্নয়ন হয় না।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার হত্যার পর যিনি সেনাপ্রধান হলেন, তিনিই একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। অনির্বাচিত কাউকে দিয়ে দেশের উন্নয়ন হয় না, এটি প্রমাণিত সত্য।’
তিনি বলেন, ‘জাতির পিতা মানুষকে একটি উন্নত জীবন দিতে চেয়েছিলেন। কিন্তু ‘৭৫-এর পর তা হয়নি। বন্দুকের নল দিয়ে ক্ষমতা পরিবর্তন হয়েছে। স্বাধীন গণতান্ত্রিক ধারা ব্যাহত হয় তখন। সংবিধান অমান্য করে মার্শাল ল জারি, সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। ২১ বছর এভাবে সরকার পরিচালিত হয়েছে। যারা উন্নয়নের যে গতি তা ব্যাহত হয়েছিল।
নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এখন এত উন্নয়ন হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৭-০৮ সালের পর আমরা ক্ষমতায় আসি। আমরা রূপকল্প ২১ ঘোষণা দিয়ে সরকার গঠন করি। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘যদি এই ধারা না থাকত, তা হলে দেশ কিন্তু এত উন্নত হতে পারত না। আজকের বাংলাদেশ ডিজিটাল যুগের বাংলাদেশ, স্যাটেলাইট যুগের বাংলাদেশ। পরমাণু শক্তির সঙ্গেও যুক্ত হতে পেরেছি। আমরা পরমাণু বোমা বানাবো না, কিন্তু পরমাণু বিদ্যুৎ তৈরি করছি।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। সারাবিশ্ব যখন অর্থনৈতিক মন্দায়, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। করোনা অতিমারী, যুদ্ধ, স্যাংশন। আমাদের দেশে যেন সেই হাওয়াটা না লাগে, সে জন্য ইতোমধ্যে আমরা নিজেদের খাদ্য উৎপাদনে মনোযোগী হয়েছি এবং এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না যায় সবাই কে এই আহব্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নে রোল মডেল, বাংলাদেশ এখন আর তলা বিহিন জুরির দেশ নয়, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার অপর নাম বাংলাদেশ, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে তাদের ১২৩% বেতন বৃদ্ধি করেছি। সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের অবাসন সমস্যার সমাধানে ৮% থেকে ৩২ শতাংশ উন্নতি করেছি, যা আগামীতে ৪০% এ উন্নিত করার লক্ষ্য রয়েছে।
এছারা উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিয়ার মোশারফ হোসেন এমপি । তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকে অপপ্রচার কারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহব্বান জানান।
আরো বক্তব্য রাখেন, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, তিনি বলেন ১৯৪১ উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামীলীগ সরকারকে আগামী নির্বাচনে জনগনের ভোটাধিকারের মাধ্যমে বিজয়ী করতে হবে, তবেই কাংঙ্খিত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, কাজি ওয়াছি উদ্দিন, সচিব, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় এবং আনিছুর রহমান মিঞ্জা, চেয়ারম্যান রাজউক।
আপনার মতামত লিখুন :